বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক এবং শিক্ষাবিদ ইনামুল হকের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ১১ অক্টোবর বেইলি রোডের নিজ বাসভবনে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ৭৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে দেশের নাট্যাঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দীর্ঘ ৪৩ বছর শিক্ষকতার পাশাপাশি তিনি যুক্ত ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডে; প্রতিষ্ঠা করেন ‘নাগরিক নাট্য সম্প্রদায়’ ও ‘নাগরিক নাট্যাঙ্গন’। মঞ্চ ও টেলিভিশন—উভয় মাধ্যমেই নাটক রচনা, অভিনয় ও নির্দেশনায় তিনি অপরিসীম ভূমিকা রেখেছেন। সংস্কৃতিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই গুণী ব্যক্তিত্ব ২০১২ সালে একুশে পদক এবং ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

Md Abu Sayed
